সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দৌলতপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মিল শ্রমিক ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

দৌলতপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মিল শ্রমিক ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ নগরীর দৌলতপুর ০৬নং ওয়ার্ডে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে করোনায় সৃষ্টি পরিস্থিতিতে ঘরে থাকা কর্মহীন বিভিন্ন মিল শ্রমিক ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়। গতকাল ০৯/০৫/২০ইং সকাল ১০ টায় আফিলউদ্দিন হাই স্কুল মাঠ প্রাঙ্গনে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড ম্যানেজার সাব্বির আহমেদ খান উপস্থিত থেকে করোনাকালীন লকডাউন পরিস্থিতিতে দরিদ্র মিল শ্রমিক, দুঃস্থ ও অসহায়দের মাঝে ত্রান সামগ্রি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ০৬নং ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন আহম্মদ প্রিন্স, আফিলউদ্দিন হাই স্কুল ও ০৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মনিরুল তরফদার, ব্যাংকের সাতক্ষীরা শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম বিপু, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা সাত্তারুজ্জামান পিটু, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।- খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।