সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ছাত্রলীগ নেতা তাজুর পিতার মৃত্যুতে শোক | চ্যানেল খুলনা

ছাত্রলীগ নেতা তাজুর পিতার মৃত্যুতে শোক

খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি তাজমুল হক তাজু’র পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ। এক শোক বিবৃতি খুলনা মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন আমরা মহানগর ছাত্রলীগ পরিবার গভীর ভাবে শোকাহত, আমরা মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাত কামনা করছি সাথে সাথে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। শোক বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি ও মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ বিভিন্ন নেতৃবৃন্দ। উল্লেখ্য যে খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি তাজমুল হক তাজুর পিতা ডায়াবটিক  ও হার্টের সমস্যা জনিত কারনে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ৪মে দুপুর ২ ঘটিকার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালের তার বয়স হয়েছিলো আনুমানিক ৭৫ বছর ও তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলেন। তিনি স্ত্রী পুত্র কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে মৃত্যুবরণ করেন। বাদ আসর নামাজের জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।