সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নগরীতে ২৪নং ওয়ার্ড বিএনপি’র ত্রাণসামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

নগরীতে ২৪নং ওয়ার্ড বিএনপি’র ত্রাণসামগ্রী বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ বিশ্ব জুড়ে মহাবিপর্যয় নামিয়ে এনেছে প্রাণঘাতি করোনা ভাইরাস। ইতোমধ্য সারাবিশ্ব ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এই ভাইরাসে বিশ্বব্যাপি আক্রান্ত লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করেছে। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও থাবা বসিয়েছে করোনা ভাইরাস। ভাইরাসটি প্রতিরোধে দেশে লকডাউন চলছে। লকডাউনে মানুষকে ঘরে রাখতে চালানো হচ্ছে সচেতনতামুলক নানা কর্মসুচি। তারপরও কেউ ঘরে বন্ধি থেকে দুঃসহ জীবন-যাপন করছে।
বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাস্ট্র, বাংলাদেশ নামক রাস্ট্রে একটি জনপ্রিয় রাজনৈতিক দল, তার নাম বিএনপি। বিএনপি মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে। কিন্তু আজ সংগ্রাম করতে হচ্ছে অদৃশ্য শক্তি করোনা ভাইরাসের বিরুদ্ধে। বিএনপি দীর্ঘ ১২ বছরের মত রাস্ট্রীয় ক্ষমতায় নেই। তার পরও নেতা-কর্মিদের অর্জিত অর্থ দিয়ে এই সংকটময় মুহুর্তে মানুষের পাশে আছে। এ দেশের জনগণ জানে কারা দুঃসময় মানুষের পাশে থাকে।
গতকাল রবিবার বিকেল ৩টায় নগর বিএনপি’র ত্রাণ কর্মসুচির অংশ হিসেবে সদর থানার ২৪নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে নিরালা ওয়ার্ড কার্যালয় প্রাঙ্গণে প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকাল উপরোক্ত কথাগুলো বলেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দীপু, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, মজিবর রহমান ফয়েজ, শরিফুল ইসলাম বাবু, কাউন্সিলর শমসের আলি মিন্টু, আব্দুল মতিন, আব্দুর রাজ্জাক, ওমর ফারুক, আল বেলাল, মহিলা কাউন্সিলর মাজেদা খাতুন, জিএম মঈন উদ্দিন, হুমায়ুন কবির, তৈয়ব ফরাজী, ইউসুফ মোল্যা, ইকবাল হোসেন, খায়রুল বাশার, ডা. ফারুক হোসেন, শাকিল আহমেদ, শরিফুল ইসলাম টিটু, হাওলাদার সুমন, মাহিম আহমেদ রুবেল, মুশফিকুর রহমান অভি, হাসান আল মামুন, আবিদ আল রাহাত, আবির হাসান, ডা. আব্দুস সালাম, শাহাবুদ্দিন, আবু তালেব, কাওছারি জাহান মঞ্জু, বাপ্পী, দুলাল, আবুল, ফরিদা, কাকলী প্রমুখ। –খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।