সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সঠিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করতে হবে: সিটি মেয়র | চ্যানেল খুলনা

সঠিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করতে হবে: সিটি মেয়র

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (শুক্রবার) সকালে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবন চত্বরে ৯১ জন বর্জ্য ব্যবস্থাপনাকর্মী, ৬৭ জন বিদ্যুৎ শ্রমিক এবং একশ ২৫ জন দারোয়ানকে আট কেজি করে চাল এবং সবজি ক্রয়েরর জন্য একশত করে টাকা বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, সঠিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করতে হবে, যাতে কোন অনিয়ম না হয় সে দিকেও বেশি নজর দিতে হবে। এই দুর্যোগে ত্রাণ বিতরণে নিম্নআয়ের কোন ব্যক্তি বাদ না পরে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, সবসময় সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। কারোনাভাইরাস প্রতিরোধে সকলকে ঘরে থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা প্রাদুর্ভাব সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
এসময় খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।