সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
এন/কে এবং এন/আই মহল্লার যুব কমিটির উদ্যোগে মানবিক সেবা | চ্যানেল খুলনা

এন/কে এবং এন/আই মহল্লার যুব কমিটির উদ্যোগে মানবিক সেবা

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা ভাইরাসে সারা বিশ্ব আজ স্থবির, জীবনযাত্রা লকডাউনে বিপর্যস্ত। সারাদেশে কর্মজীবি মানুষের দিন কাটছে কর্মহীন অর্ধাহারে। দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত খেটে খাওয়া দিনমজুর উদ্বাস্তু,ছিন্নমূল মানুষগুলো ইতোমধ্যে যুব সমাজ এ সকল মানুষের মাঝে দুই দফায় ত্রানসামগী বিতরন কার্যক্রম পরিচালনা করেছে।
খন্দকার বাদল হোসেন বলেন, দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে এ বছর মসজিদে ভ্রাম্যমান ও ছিন্নমূল মানুষের জন্য মসজিদ কর্তৃক ইফতারের ব্যবস্থাপনা ও বন্ধ। তাই এন/কে ও এন/আই মহল্লার যুব সমাজ মাসব্যাপি রমাযানুল মুবারাকে সে সকল ভ্রাম্যমান ও ছিন্নমূল রোযাদারদের মাঝে ইফতার বিতরনের জন্য কর্মসূচী হাতে নিয়ে কাজ শুরু করেছে।
এ কাজ বাস্তবায়নে যুবসমাজ স্বতস্ফুর্তভাবে নিজস্ব অর্থ-সহযোগিতার পাশাপাশি কাজ করে যাচ্ছে.তিনি আরো জনান ,এ কাজে এলাকার সাধারন স্বচ্ছল পরিবার ও তাদের সহযোগীতায় অংশগ্রহণ করেছে। তিনি যুব সমাজ ও এলাকাবাসির কৃতজ্ঞতা আদায় করেছেন।
ইফতার বন্টনে উপস্থিত ছিলেন-যুব-কমিটির আহবায়ক খন্দকার বাদল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মুফতী আবু বকর সিদ্দীক, সদস্য সচিব মোঃ মোস্তফা কামাল,দপ্তর সম্পাদক আবু সালে শিমুল, কোষাধ্যক্ষ ইমামুল ইসলাম সোহেল, মোঃ বিপ্লব, মোঃদুলাল হোসেন, মোঃ খান আব্দুল্লাহ শুভ, মোঃশুভ, মোঃবাপ্পী, মোঃসাগর প্রমুখ।
আবু সালে শিমুল জানায়,দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে আমাদের এই ত্রান ও ইফতার বন্টন কার্যক্রম চলবে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।