সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় এবার করোনাভাইরাসের নমুনা সংগ্রহকারী ‘আক্রান্ত’ | চ্যানেল খুলনা

খুলনায় এবার করোনাভাইরাসের নমুনা সংগ্রহকারী ‘আক্রান্ত’

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় আরো এক ব্যক্তির শরীরে ব্যক্তির শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি রূপসা উপজেলার বাসিন্দা। তিনি রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনোলজিষ্ট। সম্প্রতি করোনায় মারা যাওয়া ব্যক্তির দুই ছেলের নমুনা সংগ্রহ করেছিলেন তিনি।
আজ বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষার পর আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুল আহাদ।
তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। একটি মাত্র পজিটিভ এসেছে। তিনি রূপসা উপজেলার বাসিন্দা।
রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, করোনাভাইরাসে মৃত নুর আল‌মের দুই ছে‌লের নমুনা সংগ্রহ ক‌রে‌ছি‌লেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনোলজিষ্ট। তি‌নি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে নূর আলম খানের স্ত্রী আক্রান্ত হননি। নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট নেগেটিভ এসেছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।