সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আমরা লড়াই করছি করোনা ভাইরাসের বিরুদ্ধে: খানজাহান আলী থানা এলাকায় ত্রান সামগ্রী প্রদানকালে মঞ্জু | চ্যানেল খুলনা

আমরা লড়াই করছি করোনা ভাইরাসের বিরুদ্ধে: খানজাহান আলী থানা এলাকায় ত্রান সামগ্রী প্রদানকালে মঞ্জু

চ্যানেল খুলনা ডেস্কঃ রবিবার (১৯ এপ্রিল) দুপুরে খুলনা মহানগর বিএনপির মানবিক কর্মসূচির অংশ হিসেবে নভেল করোনা ভাইরাসে কর্মহীন নিম্ন আয়ের মানুষের জন্য খানজাহান আলী থানা বিএনপি, ওয়ার্ড, ইউনিয়নে ২৪ বস্তা চাল, ৪ বস্তা ডাল ও ৬ বস্তা আলুসহ মোট ৩৪ বস্তা ত্রাণ সামগ্রী ৩ শতাধিক পরিবারের মাঝে বিতরণ করেন নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর কায়সেদ আলী, আসাদুজ্জামার মুরাদ, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, আবু সাইদ আব্বাস, মিজানুর রহমান, জামাল হোসেন, আশরাফ হোসেন, মুরাদ হোসেন, মোল্যা সোলাইমান, রবিউল ইসলাম, সাজু শরিফুল ইসলাম প্রমুখ।
ত্রাণ বিতরণকালে নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমরা লড়াই করছি গণতন্ত্র পূনরুদ্ধার এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে। এ লড়াইয়ে সকল শ্রেণি পেশার মানুষকে শরিক হতে হবে। বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস বিস্তার করেছে তা রোধ করা সম্ভবপর নয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিদিন বাড়ছে। নিত্য নতুন জনপদে হানা দিচ্ছে। চীন থেকে শুরু করে ইউরোপ আমেরিকার গন্ডি পেরিয়ে এখন বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশে করোনা যে হত্যাযজ্ঞ চালিয়েছে বা চালাচ্ছে তা দেখে আমার দেশ কোন শিক্ষা নিয়েছে বলে মনে হয় না।
আমাদের দেশের বেশিরভাগ মানুষ সরলপ্রাণ ধর্মভীরু। তারা হয়তো বিশ্বাস করেছেন করোনা ভাইরাস আল্লাহ গজব। এটা পাপী-তাপীদের ওপর দিয়ে যাবে। যারা বেশি বেশি পাপ করে সৃষ্টি কর্তার অমান্য করে করোনা তাদের ওপর হত্যাযজ্ঞ চালাবে। সৃষ্টি কর্তার উপর ভরসা রেখে সবাইকে চলতে হবে। পৃথিবীর মানুষ যদি করোনা ভাইরাস নামের বৈশি^ক গজব থেকে শিক্ষা নেয়, প্রকৃতি দূষণ থেকে ফিরে আসে, তবে আরও অনেকদিন আমরা সুস্থ, সবলভাবে বাঁচতে পারবো। অন্যথায় এমন আরও অনেক গজব, অনেক পাপের শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। সকলকে ভয়-ভীতি উপেক্ষা করে মানুষের পাশে দাড়াতে হবে এবং সচেতনতা তৈরি করতে হবে। এই দূর্যোগ মোকাবেলার জন্য সকলকে একসঙ্গে ত্রাণ সহায়তার জন্য কাজ করতে হবে। তাহলে প্রতিটা ঘরে ঘরে ত্রান পৌছে যাবে।-প্রেস বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।