সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
অসচ্ছল খেলোয়াড় ও সাধারন মানুষের পাশে নারী ক্রিকেটাররা | চ্যানেল খুলনা

অসচ্ছল খেলোয়াড় ও সাধারন মানুষের পাশে নারী ক্রিকেটাররা

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় অসচ্ছল খেলোয়াড়, নিম্ম আয়ের মানুষ ও মসজিদ মন্দিরে সাহায্য করছেন জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়সহ ২২ খেলোয়াড় ও কোচ। খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন নারী ক্রিকেটার সালমা খাতুন, রুমানা আহমেদ, আয়শা রহমান শুকতারা, সাহেলা শারমিন ও কোচ ইমতিয়াজ হোসেন পিলু।  ইমতিয়াজ হোসেন পিলু বলেন, তারা ২২জন মিলে আড়াই টন চাল সংগ্রহ করে। যারা অসচ্ছল পরিবার রয়েছেন তাদের সাহায্য করা হচ্ছে। পাশাপাশি সাহায্য করা হ”্ছে নিম্ম আয়ের মানুষ, মসজিদ ও মন্দিরে। তিনি বলেন সচ্ছল নারী খেলোয়াড়রা তাদের সহকর্মীদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই মুলত শুরু করেন। পরে আস্তে আস্তে পরিধি আরো বারানো হবে। তিনি বলেন মানুষের ঘরে ঘরে আমরা সাহায্য পৌছে দিচ্ছি। আমাদের এই সাহায্য অব্যাহত থাকবে।
এ বিষয়ে জাতীয় দলের খেলোয়াড় সালমা খাতুন জানান, আমরা আমাদের আশপাশের নিম্ম আয়ের মানুষের পাশে দাঁড়াচ্ছি। কিন্তু যে সকল অসচ্ছল খেলোয়াড়রা রয়েছে তারা এই দূর্যোগ কালিন সময়ে যাতে সমস্যায় না পরে এ জন্য আমাদের এই প্রয়াস।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।