সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বসানো হল কোভিড-১৯ পরীক্ষার পিসিআর মেশিন | চ্যানেল খুলনা

খুলনায় বসানো হল কোভিড-১৯ পরীক্ষার পিসিআর মেশিন

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস শনাক্তসহ বিভিন্ন জটিল রোগীর নমুনা পরীক্ষার জন্য পলিমারজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন খুলনা মেডিকেল কলেজে (খুমেক) এসে পৌঁছেছে।
সোমবার (৩০ মার্চ) সকালে এসে পৌঁছেছে। কলেজের তৃতীয় তলায় পিসিআর মেশিন স্থাপন করা হচ্ছে। পিসিআরের মাধ্যমে করোনায় আক্রান্ত বলে সন্দেহভাজন রোগীর রক্ত, ঘাম ও কফ পরীক্ষা করা হবে।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, নমুনা সংগ্রহের পর আমরা পিসিআর মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা করতে পারবো। যার ফলাফল একদিনের মধ্যেই পাওয়া যাবে। বিকেলে ঢাকা থেকে এক্সপার্ট আসবেন। মেশিনটি এরপর ইন্সটলের প্রক্রিয়ায় যাবে। এখনও মালামাল তৃতীয় তলায় উঠানোর কাজ চলছে। আমরা আশা করছি শনিবার পরীক্ষা শুরু করা সম্ভব হবে।
কিট প্রসঙ্গে তিনি বলেন, কিট এখনও আসেনি। তবে কিট নিয়ে কোন টেনশন নেই। বলামাত্রই চলে আসেবে। কিট ছাড়া তো পরীক্ষাই করা যাবে না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।