সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনায় মৃত্যু, শোক বিবৃতি ফখরুলের | চ্যানেল খুলনা

করোনায় মৃত্যু, শোক বিবৃতি ফখরুলের

চ্যানেল খুলনা ডেস্কঃ বিশ্বব্যাপী মরণঘাতি করোনাভাইরাসের ছোবলে প্রবাসী বাংলাদেশীসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে অগণিত মানুষের মর্মান্তিক প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করে শোক বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, প্রাণঘাতি করোনাভাইরাসের ভয়াবহতায় বিশ্ববাসী এখন সীমাহীন আতঙ্কে দিন অতিবাহিত করছেন। করোনাভাইরাসের মহা আতঙ্কে সমগ্র বিশ্ব এক চরম অনিশ্চয়তার মধ্যে হাবুডুবু খাচ্ছে। প্রতি মুহুর্তে নতুন আক্রান্ত আর লাশের সারি যেন লম্বা হয়েই যাচ্ছে। লক ডাউন, আইসোলেশন, সেল্ফ কোয়ারেন্টাইনে সম্পূর্ণরুপে স্তব্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।
তিনি বলেন, চীন থেকে প্রথম ছড়িয়ে পড়া এই মহামারি ভাইরাস রোধে বাংলাদেশ সরকার উদাসীন না থাকলে এদেশে এর তীব্রতা হয়তো এতো প্রকট হতো না। পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত হয়ে বেশী সংখ্যক প্রবাসী বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন। আশঙ্কা করা হচ্ছে-এই মহামারিটি আরো কঠিন আকার ধারণ করে বাংলাদেশসহ বিশ্ববাসীকে গ্রাস করতে লাগামহীন হয়ে ধেয়ে আসছে। প্রাণসংহারী এই ভাইরাসের আতঙ্কে বাংলাদেশসহ বিশ্ববাসী চরম উদ্বিগ্ন হয়ে পড়েছে। এই অবস্থার দ্রুত অবসান না হলে মানবসভ্যতার ভবিষ্যৎ কি হবে তা সহজেই অনুমেয়।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান পরিস্থিতি সন্দেহাতীতভাবে একটি বৈশ্বিক সমস্যা ও সকল রাষ্ট্রের জন্য সেটি জাতীয় সংকট। এই মহা-সংকট ও দুর্যোগময় পরিস্থিতিতে দেশ এবং জনগণের স্বার্থে সবাইকে যেকোন মূল্যে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানাচ্ছি।

তিনি বলেন, সরকারের সমন্বিত উদ্যোগে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে ‘লক ডাউন’ ‘কোয়ারেন্টাইন’ কিংবা ‘সেলফ আইসোলেশন’ প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে। নইলে এটি রোধ করা আদৌ সম্ভবপর নয়।

ফখরুল বলেন, করোনাভাইরাসের আগ্রাসী ছোবল থেকে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া কিংবা বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি মানুষকে রক্ষার জন্য মহান আল্লাহর করুণা ভিক্ষা চাইছি। পাশাপাশি এই মরণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশসহ সারাবিশ্বের বসবাসরত প্রবাসী বাংলাদেশী ও বিশ্বের অগণিত মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জনগণের দাবি না মানলে আট দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।