সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সোস্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখতে দোকানের সামনে সুরক্ষা রেখা | চ্যানেল খুলনা

সোস্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখতে দোকানের সামনে সুরক্ষা রেখা

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা ভাইরাসের বিস্তার রোধে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির কেনাকাটায় সোস্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখা নিশ্চিতকল্পে খুলনা মহানগর এলাকার দোকানসমূহে সুরক্ষা রেখা অঙ্কন করে দিচ্ছে খুলনা মহানগর পুলিশ।
এখন থেকে প্রত্যেক ক্রেতা তার প্রয়োজনীয় দ্রব্যাদি কেনাকাটায় এই সুরক্ষা রেখার ভিতরে থেকেই করবেন।

এমনটাই জানান খুলনা মেট্রো পলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু। তিনি বলেন, করোনা ভাইরাসের বিস্তার রোধে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির কেনাকাটায় সোস্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখার জন্য প্রতিটি দোকানের সামনে এমন সুরক্ষা রেখা অঙ্কন করে দিয়েছে খুলনা মহানগর পুলিশ। সকল ক্রেতা সাধারণের প্রতি অনুরোধ তারা এই সোস্যাল ডিস্ট্যান্সিং বজায় রেখে তাদের সকল কেনাকাটা করবেন।

তিনি আরো জানান, করোনা ভাইরাসের বিস্তার রোধে খুলনা মহানগর পুলিশের উদ্যোগে খুলনা মহানগর এলাকায় প্রতিদিন দুইবার জলকামান দিয়ে জীবানুনাশক স্প্রে করছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

খুলনায় মাইকে ঘোষণা দিয়ে ২ মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনায় ‘বি কোম্পানি’র নামে চাঁদাবাজি, চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কেডিএ’র উদ্যোগে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধন কার্যক্রম উদ্বোধন

খুলনার ৩১ ওয়ার্ডেই মাদক, চিহ্নিত ২৭২ কারবারি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।