সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিদেশ ফেরৎ ব্যক্তিদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে : খুলনা জেলা প্রশাসক | চ্যানেল খুলনা

বিদেশ ফেরৎ ব্যক্তিদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে : খুলনা জেলা প্রশাসক

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনাতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিদেশফেরত যে কোন ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে চৌদ্দদিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। কেউ সরকারের এই সিদ্ধান্ত না মানলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে সার্কিট হাউজ সম্মেলনকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, মুজিববর্ষ উপলক্ষে খুলনায় বিভিন্ন উপজেলা ও চরাঞ্চলে ঊনিশ লাখ বিশ হাজার গাছের চারা লাগানো হবে।

কর অঞ্চল খুলনার পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে বিদেশগামী যে কোন যাত্রী ঘরে বসেই অনলাইনে ট্রাভেলট্যাক্স পরিশোধ করতে পারবেন । ফলে বিমান বন্দর বা স্থলবন্দরগুলোতে দীর্ঘ লাইনে দাড়িয়ে ট্রাভেলট্যাক্স পরিশোধের বিড়ম্বনা কমবে।

পল্লী বিদ্যুৎ এর পক্ষ থেকে জানানো হয় মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন করা হবে এবং গ্রামাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

সভায় আরও জানানো হয় আগামী ২৫ মার্চ থেকে আদম শুমারির প্রস্তুতিমূলক কাজ শুরু হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে শুমারির কাজে সহযোগিতার জন্য সকলের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।

সভায় সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক পঙ্কজ কান্তি মজুমদার, সকল উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্কিক) জিয়াউর রহমান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

খুলনায় মাইকে ঘোষণা দিয়ে ২ মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনায় ‘বি কোম্পানি’র নামে চাঁদাবাজি, চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কেডিএ’র উদ্যোগে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধন কার্যক্রম উদ্বোধন

খুলনার ৩১ ওয়ার্ডেই মাদক, চিহ্নিত ২৭২ কারবারি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।