সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আলোকিত মানুষ তৈরিতে পড়াশুনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

আলোকিত মানুষ তৈরিতে পড়াশুনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, আলোকিত মানুষ তৈরিতে পড়াশুনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। একটি জাতি সুস্থ দেহের অধিকারী হয়, সেই জাতিকে পিছনে ফেলতে পারে না।
তিনি শনিবার রাত সাড়ে আটটায় খুলনার মুজগুন্নী শহীদ তিতুমীর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। মেধাবী শিক্ষার্থী তৈরিতে শিক্ষকদের যেমন দায়বদ্ধতা রয়েছে, তেমনি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকার মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে শিক্ষার সম্প্রসারণ ঘটিয়েছে। বিশে^র সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হলে ভাল মেধাবী শিক্ষার্থী দরকার। মেধার লালন ছাড়া দেশ সামনে এগুতে পারে না। তিনি বলেন, এই প্রজন্মের শিক্ষার্থীরা দেশকে সামনে এগিয়ে নিবে। শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দিতে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে তিনি শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের সিএসই ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা: রুমানাই ইয়াসমিন এবং শিক্ষাবিদ অধ্যাপক মমতাজ বেগম। মুজগুন্নী শহীদ তিতুমীর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি কাজী সরয়ার-উল-আযম এতে সভাপতিত্ব করেন। স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলী।
পরে প্রতিমন্ত্রী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।