সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেসিএমসিএইচ’র হৃদরোগ বিভাগের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু | চ্যানেল খুলনা

কেসিএমসিএইচ’র হৃদরোগ বিভাগের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনাঞ্চলের রোগীদের হার্টের এনজিওগ্রাম ও রিং পরানোর জন্য ছুটতে হতো ঢাকায়। এ অঞ্চলে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা না থাকায় অনেক রোগীকেই মৃত্যুবরণ করতে হয়েছে। এদিকে গতকাল শনিবার থেকে পদ্মার এ পারে সর্ববৃহৎ আধুনিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের দৃশ্যমান প্রতিছবি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিভাগে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়েছে।
কার্ডিয়াক ক্যাথল্যাব চালুর ফলে এখন থেকে আর হৃদরোগের পরিপূর্ণ চিকিৎসার জন্য খুলনা অঞ্চলের রোগীদের ছুটতে হবে না ঢাকায়। মরণাপন্ন অনেক রোগীর জীবন বেঁচে যাবে। আধুনিক এ ল্যাবে স্বল্প মূল্যে এনজিওগ্রাম পরীক্ষার পর এখানেই রিং পরানো ও পেসমেকার বসানোসহ প্রয়োজনে বাইপাস সার্জারি করানো যাবে। ল্যাবের কার্যক্রম শুরুর ফলে হার্টের যাবতীয় চিকিৎসা এখানেই পাওয়া যাবে।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের এমডি ও চেয়ারম্যান ডাঃ সৈয়দ আবু আসফার বলেন এ অঞ্চলের মানুষের আধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করেত কেসিএমসিএইচ নিরালসভাবে কাজ করে যাচেছ। উন্নত স্বাস্থ্য সেবা যাতে খুলনা অঞ্চলের মানুষ খুলনাতেই পায় সেটি নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।
তিনি আরো বলেন, এখানে এনজিওগ্রাম ও রিং পরানো সহ সকল ধরনের ওপেনহার্ট সার্জারী করা হবে। শনিবার প্রথম দিন ৪ জন রোগীর এনজিও গ্রাম করা হয়। অত্র কার্ডিয়াক সেন্টারে বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ কাজী আনিসুজ্জামান, ডাঃ মোঃ শহিদুললাহ, ডাঃ মঞ্জুর আহম্মেদ, অধ্যাপক ডাঃ পি, কে রায় ও অধ্যাপক ডাঃ এম এ ওহাব নিয়মিত রোগীদের চিকিৎসা প্রদান করছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।