সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সিটি মেয়র এবং শ্রম প্রতিমন্ত্রীর পাবলা সবুজ সংঘের পুরস্কার বিতরণ করেন | চ্যানেল খুলনা

সিটি মেয়র এবং শ্রম প্রতিমন্ত্রীর পাবলা সবুজ সংঘের পুরস্কার বিতরণ করেন

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনার দৌলতপুর পাবলা সবুজ সংঘের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ১০ দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী আজ (শুক্রবার) রাত সাড়ে নয়টায় সুবজ সংঘ মাঠে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুদ্দীন আহমেদ প্রিন্স, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী ও পাবলা সুবজ সংঘের উপদেষ্টা এস এম আব্দুল হক। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পাবলা সুবজ সংঘের সহসভাপতি শেখ আব্দুল হামিদ, ক্রীড়া সম্পাদক আকুঞ্জি জাকির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম শরীফুল ইসলাম খোকা প্রমুখ।
পরে প্রধান অতিথি সিটি মেয়র এবং সভাপতি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।