সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মার্চ মাসের সভা রবিবার সকালে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ রাখা এবং কেউ যাতে মজুদ করে পণ্যের সংকট তৈরি করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সজাগ থাকার নিদের্শনা দেয়া হয়। আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার বিষয়েও আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, খুলনা জেলায় গত ফেব্রুয়ারি মাসে রাহাজানি ১টি, চুরি ৪টি, খুন ৩টি, অস্ত্র আইন ৪টি, দ্রুত বিচার ১টি, ধর্ষণ ৫টি, নারী ও শিশু নির্যাতন ১০টি, মাদকদ্রব্য ৫৬টি এবং অন্যান্য আইনে ৬৫টি সহ মোট ১৪৯টি মামলা দায়ের হয়েছে। জেলা অধিক্ষেত্রে জানুয়ারি ২০২০ মাসে এ সংখ্যা ছিল ১৫৬টি। খুলনা জেলায় গত জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে ০৭টি মামলা হ্রাস পেয়েছে।
খুলনা মহানগরীতে গত ফেব্রুয়ারি মাসে রাহাজানি ২টি, চুরি ৭টি, খুন ১টি, অপহরণ ২টি, নারী ও শিশু নির্যাতন ৮টি, নারী ও শিশু পাচার ২টি, মাদকদ্রব্য ১২৯টি এবং অন্যান্য আইনে ২৪টি সহ মোট ১৭৫টি মামলা দায়ের হয়েছে। খুলনা মহানগরী অধিক্ষেত্রে গত জানুয়ারি মাসে এ সংখ্যা ছিল ১৭৯টি। খুলনা মহানগরীতে গত জানুয়ারি মাসের তুলনায় ০৪টি মামলা হ্রাস পেয়েছে।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, উপপুলিশ কমিশনার এহসান শাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আনিচুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।