সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে কবি আবদুস সামাদ ফারুককে সম্মাননা প্রদান | চ্যানেল খুলনা

উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে কবি আবদুস সামাদ ফারুককে সম্মাননা প্রদান

চ্যানেল খুলনা ডেস্কঃ সাবেক খুলনা বিভাগীয় কমিশনার এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোঃ আবদুস সামাদ ফারুককে আজ (শনিবার) রাতে খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে লাইব্রেরির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রদান এবং ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভায় মোঃ আবদুস সামাদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাঙালির জীবনে চিরদিন অনুপ্রেরণা, শক্তি ও সাহস জোগাবে। দেশের যে কোন সংকটময় সময়ে উত্তোরণের পথ দেখাবে জাতির পিতার এই ভাষণ।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা বলেন, মোঃ আবদুস সামাদ যেমন ছিলেন একজন সৃজনশীল সরকারি কর্মকর্তা, তেমনি বাংলা সাহিত্যে রয়েছে তাঁর অগাধ পান্ডিত্য। তাঁর নেতৃত্বেই খুলনা বিভাগ ভিক্ষুকমুক্ত হয়। খুলনা শিল্পকলা একাডেমি, খুলনা জেলা স্টেডিয়াম, শেখ রাসেল ইকো পার্ক, অ্যাডমিনিস্ট্রেশন কনভেনশন সেন্টার নির্মাণে রয়েছে তাঁর অবদান। এছাড়া খুলনা বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিত স্থিতিশীল রাখা এবং ভেজাল ও কীটনাশকমুক্ত কৃষি উৎপাদনেও রয়েছে তাঁর অনুপ্রেরণা।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, খুলনার অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ ও নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।