সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন খুলনা সিটি মেয়র | চ্যানেল খুলনা

বিএল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন খুলনা সিটি মেয়র

চ্যানেল খুলনা ডেস্কঃ কেবল পুঁথিগত শিক্ষা নিয়ে মানুষ হওয়া যায় না। শিক্ষা প্রতিষ্ঠান আদর্শের জায়গা। শিক্ষার্থীদের সেই আদর্শের ধারক হতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসকল কথা বলেন।

বিএল কলেজ প্রাঙ্গণের অনুষ্ঠানে সিটি মেয়র আরও বলেন, কলেজের পরিবেশ সুষ্ঠু থাকা নির্ভর করে শিক্ষার্থীদের ওপর। খেলাধুলায় বিএল কলেজের দেশব্যাপী সুনাম ধরে রাখা প্রয়োজন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমেও জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়।

সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর কেএম আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপাধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, ছাত্র সংসদের ভারপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর সমীর কুমার দেসহ ছাত্র প্রতিনিধিরা।

এর আগে মেয়র অনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা ওড়ানো এবং মশাল প্রজ¦লনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

অনুষ্ঠান শেষে সিটি মেয়র দৌলতপুর শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়, শশীভূষণ শিশুনিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শশীভূষণ বিদ্যানিকেতনের দুই দিনব্যাপী মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।