সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় বঙ্গবন্ধু বইপড়া আন্দোলন পাঠক ফোরামের উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় বঙ্গবন্ধু বইপড়া আন্দোলন পাঠক ফোরামের উদ্বোধন

চ্যানেল খুলনা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু বইপড়া আন্দোলন’-এর পাঠক ফোরামের উদ্বোধন অনুষ্ঠান আজ (মঙ্গলবার) দুপুরে খুলনার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে পাঠক ফোরামের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, জ্ঞানভিত্তিক জাতি গঠনে বইপড়ার কোন বিকল্প নেই। বই পড়ার মাধ্যমে মানুষের গুণাবলির বিকাশ ঘটে। বইয়ের মাধ্যমে যে জ্ঞান অর্জন হয় তার প্রভাব মানুষের জীবনব্যাপী থাকে। ফেসবুক বা সোস্যাল মিডিয়া বইয়ের বিকল্প হতে পারে না। বক্তারা তরুণ প্রজন্মকে জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচাসহ দেশের ইতিহাস-ঐতিহ্য নিয়ে লেখা বই পড়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বঙ্গবন্ধু বইপড়া আন্দোলনের সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান, স্বাধীনতা পদকে মনোনীত কবি ও সাহিত্যিক এসএম রইজ উদ্দিন আহম্মদ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, প্রাথমিক শিক্ষার খুলনা বিভাগীয় উপপরিচালক মেহেরুন নেছা, কর্মচারী কল্যাণ বোর্ডের উপপরিচালক মুঃ বিল্লাল হোসেন খান, শিক্ষাবিদ ড. সৈয়দা লুৎফুন নাহার ও মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবীর। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম। স্বাগত জানান বইপড়া আন্দোলনের প্রধান সমন্বয়ক এএইচএম জামাল উদ্দীন।

পরে প্রধান অতিথি পাঠক ফোরামের সদস্যদের মাঝে বই বিতরণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।