সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত | চ্যানেল খুলনা

খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত

চ্যানেল খুলনা ডেস্কঃ ১৮ বছর বয়সে ভোটার হওয়া গর্বের বিষয়। নির্বাচনের সময় ভোট কেন্দ্রে গিয়ে পছন্দমত প্রার্থীকে ভোট দেওয়া নাগরিকের নৈতিক দায়িত্ব। ভোট প্রদানের মতো মৌলিক অধিকার প্রয়োগে অনীহা সুনাগরিকের লক্ষণ নয়। খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে আজ সোমবার জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসকল কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’।
সিটি মেয়র আরও বলেন, এখন প্রতিবছর নির্দিষ্ট সময়ে জাতীয় ভোটার তালিকা হালনাগাদ করা হয়। সঠিক ভোটার তালিকা প্রণয়নের আগে ২০০৭-২০০৮ সালের সাবেক তালিকায় এক কোটি ৩০ লাখ ভোটারের অস্তিত্ব নিয়ে আপত্তি ছিলো। এখন ১৮ বছর বয়সের
সাথে সাথে প্রত্যেকে সঠিক জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন।
খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন
মুক্তিযোদ্ধা আলমগীর কবীর ও বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। স্বাগত জানান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে পুরাতন ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র ও নতুন ভোটারদের লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের শিল্পীদের পরিবেশনায় ভোটার দিবস ও নির্বাচন বিষয়ে পটগান পরিবেশন করা হয়।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে নগরীর শহিদ হাদিস পার্ক হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সার্কিট হাউজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।