সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ৬ মার্চ | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ৬ মার্চ

চ্যানেল খুলনা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে খুলনা শিশু একাডেমি ভাষণ ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে।
আগামী ৬ মার্চ সকাল নয়টায় খুলনা শিশু একাডেমি কার্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
চিত্রাংকন প্রতিযোগিতায় ক-বিভাগে: প্লে থেকে ২য় শ্রেণি, খ-বিভাগে: ৩য় থেকে ৫ম শ্রেণি এবং গ-বিভাগে: ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। ক বিভাগের জন্য বিষয় ও মাধ্যম উন্মুক্ত। খ-বিভাগের বিষয়: মুক্তিযুদ্ধ।
গ-বিভাগ ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। প্রতিযোগিতার কাগজ বাংলাদেশ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সঙ্গে আনতে হবে।
৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতায় ক-বিভাগ চতুর্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি এবং খ-বিভাগ সপ্তম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত।
এছাড়া ঐদিন সকাল নয়টা থেকে প্রতিযোগিতা চলাকালিন খুলনা শিশু একাডেমি কার্যালয়ে বাংলাদেশ শিশু একাডেমির প্রকাশিত বঙ্গবন্ধু বিষয়ক গ্রন্থের প্রদর্শনী ও বিক্রয় করা হবে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।