সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় জাতীয় বীমা দিবস পালিত | চ্যানেল খুলনা

খুলনায় জাতীয় বীমা দিবস পালিত

চ্যানেল খুলনা ডেস্কঃ সারা দেশের সাথে খুলনায়ও প্রথমবারের মতো জাতীয় বীমা দিবস-২০২০ রবিবার পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বীমা দিবসে শপথ করি, নিরাপদ জীবন গড়ি’।
দিবসটি উপলক্ষে নগরীর শহিদ হাদিস পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, মার্চ মাস বাঙালির জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাসেই দেশ স্বাধীনের মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে এবং এ মাসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম। আর এ মাসেই যেহেতু বীমা দিবস ঘোষিত হয়েছে, তাই বীমা খাত এবং বীমা পেশাকে সম্মানের সাথে বিবেচনা করতে হবে। বীমায় জড়িত সকল কর্মকর্তা-কর্মচারীকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে সিটি মেয়র আহ্বান জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এসময় সরকারি ও বেসরকারি বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে শহিদ হাদিস পার্র্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে সিটি কর্পোরেশন ও বাংলাদেশ ব্যাংক মোড় ঘুরে পুনরায় শহিদ হাদিস পার্কে এসে শেষ হয়। পরে সিটি মেয়র বীমা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।