সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিটি মেয়র-এর বাণী | চ্যানেল খুলনা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিটি মেয়র-এর বাণী

চ্যানেল খুলনা ডেস্কঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এক বাণীতে বলেন, একুশে ফেব্রুয়ারী জাতির সংগ্রামের এক গৌরবদীপ্ত দিন। এ সংগ্রাম আমাদের জাতীয় চেতনাকে উজ্জীবিত করেছিল। অমর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করায় আমাদের সাহিত্য-সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্ব অঙ্গনে পেয়েছে পরিচিতি। বিশ্ববাসী জানতে পেরেছে ভাষা আন্দোলনে বীর সন্তানদের বিরোচিত আত্মত্যাগের ঘটনা প্রবাহ। একুশের চেতনায় উজ্জীবিত দেশবাসীর রক্তক্ষয়ী সংগ্রামের ফসল আমাদের মহান স্বাধীনতা। তাই অমর একুশে আমাদের জাতীয় চেতনায় চিরভাস্বর।
ভাষা শহীদদের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সিটি মেয়র বলেন, মহান একুশের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি ভাষা আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

খুলনায় মাইকে ঘোষণা দিয়ে ২ মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনায় ‘বি কোম্পানি’র নামে চাঁদাবাজি, চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কেডিএ’র উদ্যোগে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধন কার্যক্রম উদ্বোধন

খুলনার ৩১ ওয়ার্ডেই মাদক, চিহ্নিত ২৭২ কারবারি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।