সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা মোহাম্মাদ নগর থেকে তেরো শত গ্রাম গাঁজাসহ ০২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার | চ্যানেল খুলনা

খুলনা মোহাম্মাদ নগর থেকে তেরো শত গ্রাম গাঁজাসহ ০২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

চ্যানেল খুলনা ডেস্কঃ গত ১৯/০২/২০২০ তারিখ আনুমানিক ১৫.৫০ ঘটিকার সময় মেজর এ এম আশরাফুল ইসলাম, পিপিএম এবং এএসপি মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, কেএমপি খুলনা, লবণচরা থানাধীন দক্ষিন মোহাম্মাদ নগর বিশ্বরোড মোড় এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে কেএমপি খুলনা লবণচরা থানাধীন দক্ষিন মোহাম্মাদ নগর বিশ্বরোড মোড় সাজিন মার্কেটের পূর্বে পাশে পাকা রাস্তার উপর পৌছালে কতিপয় ব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল উক্ত স্থানটি ঘেরাও পূর্বক আসামী ১। মোঃ রিয়াজ মিয়া (৩৫), পিতা মোঃ সালাম মীর, সাং-এনায়েত নগর, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ এ/পি সাং-লালুয়া, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালি ২। মোঃ শামিম মন্ডল (২৮), পিতা-মৃত-নূর মন্ডল, সাং-গোডাউন পাড়া, থানা-সিংড়া, জেলা-নাটোরদ্বয়কে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদের দেহ তল্লাশীকালে ১। একটি স্কুল ব্যাগের মধ্য হতে ১.৩০০(এক কেজি তিনশত)গ্রাম গাঁজা ২।মোবাইল ফোন-০২টি ৩। সীমকার্ড-০৪টি ৪।নগদ-১,৩২৪/-(এক হাজার তিনশত চব্বিশ)টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেন। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবত খুলনা জেলার লবণচরা থানাধীন বিভিন্ন স্থানে গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে কেএমপি খুলনা লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।- খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।