সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সরকারি-বেসরকারি হাজীদের জন্য কোটা বৃদ্ধি করা হয়েছে : ধর্ম বিষয়ক সচিব | চ্যানেল খুলনা

সরকারি-বেসরকারি হাজীদের জন্য কোটা বৃদ্ধি করা হয়েছে : ধর্ম বিষয়ক সচিব

চ্যানেল খুলনা ডেস্কঃ  ২০১৯ সালে কোন অভিযোগ ছাড়াই সুষ্ঠুভাবে হজ পালন সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ এ ক্ষেত্রে সফল হওয়ায় চলতি বছর সরকারি-বেসরকারি হাজীদের জন্য কোটা বৃদ্ধি করা হয়েছে। সৌদি সরকারের বাংলাদেশি হাজীদের বিষয়ে ধারণা বদলে গেছে। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ নুরুল ইসলাম আজ (মঙ্গলবার) সকালে খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে ২০২০ সালে সুষ্ঠু হজ ব্যবস্থাপনাসহ হজযাত্রী বৃদ্ধির লক্ষে বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। ধর্ম সচিব আরও বলেন, ২০২০ সালে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার একশ ৯৮জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালন করতে পারবেন। হজ পালনে খুলনা বিভাগ পিছিয়ে রয়েছে। সরকার সকল হজযাত্রীকে ত্রুটিমুক্ত পরিবেশে হজ পালনের নিশ্চয়তা দিতে চায়। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।
খুলনার বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (হজ) এবিএম আমিন উল্লাহ নুরী। স্বাগত জানান পরিচালক (হজ) মোঃ সাইফুল ইসলাম।
মতবিনিময় সভায় খুলনার অতিরিক্তি বিভাগীয় কমিশনারগণ, বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, বিভাগের সকল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, উপপরিচালক ও বেসরকারি হজ এজেন্সির প্রতিনিধিরা অংশ
নেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।