সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পালন উপলক্ষে এ্যাডভোকেসি সভা | চ্যানেল খুলনা

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পালন উপলক্ষে এ্যাডভোকেসি সভা

চ্যানেল খুলনা ডেস্কঃ আগামী ২৯ ফেব্রæয়ারি থেকে ২১ মার্চ-২০২০ পর্যন্ত সারা দেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পালন করা হবে। এ উপলক্ষে খুলনা সিভিল সার্জন দপ্তরের আয়োজনে আজ (সোমবার) দুপুরে স্কুল হেলথ ক্লিনিক সম্মেলনকক্ষে জেলা পর্যায়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ।
সভায় জানানো হয়, ২৯ ফেব্রæয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত (প্রথম সপ্তাহে) যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণি বা সমমান পর্যায়ের পর্যন্ত শিক্ষার্থীরা অধ্যয়ন করে সে সকল প্রতিষ্ঠানে এমআর (হাম-রুবেলা) টিকাদান ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইনের প্রথম সপ্তাহে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এক ডোজ এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে। এছাড়া ৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত (২য় ও তয়) সপ্তাহে যে সকল শিশু স্কুলে যায় না বা স্কুলে টিকা গ্রহণ করে নাই তাদেরকে দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে নিয়মিত, স্থায়ী ও অতিরিক্ত টিকাদান কেন্দ্রেগুলোতে প্রাপ্যতা অনুযায়ী এক ডোজ এমআর (হাম-রুবেলা) টিকা প্রদান করা হবে। শিক্ষার্থীরা যদি কোন কারণে নির্ধারিত তারিখে স্কুলে টিকা নিতে না পারে তবে নিয়মিত, স্থায়ী ও অতিরিক্ত টিকাদান কেন্দ্রে এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া যাবে।
এ রোগের প্রকোপ থেকে শিশুকে বাঁচানোর জন্য নয় মাস থেকে ১০ বছরের নিচের সকল শিশুকে এক ডোজ এমআর টিকা প্রদান করা হবে। হাম-রুবেলা নিয়ে কোন শিশু যাতে জন্ম না নেয় সে জন্য আগামী ২৯ ফেব্রæয়ারি থেকে ২১ মার্চ-২০২০ পর্যন্ত সরকার বিনামূল্যে রুবেলা টিকা দেওয়া শুরু করছে। রুবেলা টিকার মাধ্যমে ৯৫ শতাংশ প্রতিরোধ করা যায়। এটি হাম এবং মাম্পস ভ্যাকসিনের সাথে একত্রে দেওয়া হয় যা এমআর টিকা হিসেবে পরিচিত। আগে কোন শিশুকে এই টিকা দেওয়া থাকলেও এই ক্যাম্পেইন আবারো টিকা দিতে হবে। এটি সম্পূর্ণ নিরাপদ, কার্যকারী ও পাশর্^প্রতিক্রিয়াহীন যা মারাত্মক সংক্রামক রোগ হাম-রুবেলা থেকে শিশুকে দূরে রাখে। অসুস্থ শিশুকে এই টিকা দেওয়া যাবে না।
সভায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল আলীম। স্বাগত জানান ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ সাইদুল ইসলাম। হাম-রুবেল বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন ডাবিøউএইচওর প্রতিনিধি সৈয়দ ডাঃ আহসান রিজভী। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক অংশ নেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।