সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে মুজিববর্ষ জুড়ে বিশেষ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে মুজিববর্ষ জুড়ে বিশেষ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে

চ্যানেল খুলনা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর বিশেষ সেমিনার ও আলোচনা সভা আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন  উপলক্ষ্যে গঠিত সেমিনার, ওর্য়াশপ ও আলোচনা সভা আয়োজন উপকমিটির আহবায়ক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, এমপি এর সভাপতিত্বে আজ বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা
ইনস্টিটিউটের (৪র্থ তলা) সভাকক্ষে অনুষ্ঠিত এ সংক্রান্ত সভায় তিনি এ কথা জানান।
সভাপতির বক্তব্যে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি মুজিব শতবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য সেমিনার ও আলোচনা সভাগুলোতে দেশবিদেশের আলোচকগণের সমন্বিত উপস্থিতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এসব সেমিনার ও আলোচনা
সভাকে আন্তর্জাতিক রূপ দিতে হবে যাতে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ বিশ্বে আরো বেশি করে ছড়িয়ে পড়ে।
সভায় মুজিববর্ষ জুড়ে সেমিনার ও আলোচনা সভা আয়োজনের লক্ষ্যে নির্ধারিত বিষয় ও সূচি নিয়ে পর্যালোচনা করা হয়। একইসাথে বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার আয়োজনের লক্ষ্যে ধারণাপত্র তৈরির অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এসব ধারণাপত্রের উপর ভিত্তি করে দেশবিদেশের বিজ্ঞজনদের মূল প্রবন্ধ লেখার জন্য অনুরোধ জানানোর বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক ড. রফিকুর ইসলাম, অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ,
পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ও অধ্যাপক নজরুল ইসলাম এবং উপকমিটির সদস্য সচিব মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।