সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইশা ছাত্র আন্দোলন খুলনা দৌলতপুর ও খানজাহান আলী থানার সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ইশা ছাত্র আন্দোলন খুলনা দৌলতপুর ও খানজাহান আলী থানার সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা ডেস্কঃ শুক্রবার ইশা ছাত্র আন্দোলন খুলনা দৌলতপুর থানার বার্ষিক সম্মেলন শাখা সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ-সভাপতি শেখ হাসান ওবায়দুল করীম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগরের সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ, প্রধান বক্তা তার আলোচনা শেষে ২০২০ সেশনের নব কমিটি ঘোষনা করেন। কমিটিতে সভাপতি হিসেবে মোঃ আলম গাজী, সহ-সভাপতি মোঃ ইমাম হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে এম এ রাকিব গোলদার এর নাম ঘোষণা করা হয়।

এদিকে ইশা ছাত্র আন্দোলন খুলনা খানজাহান আলী থানা শাখার বার্ষিক সম্মেলন জামিয়া কারিমীয়া মাদ্রাসা থানা সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও থানা সাধারণ সম্পাদক মাহতাব উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের নগর সভাপতি এইচ.এম. খালিদ সাইফুল্লাহ।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন “ইশা ছাত্র আন্দোলন আদর্শিক ভাবে সকল ছাত্র সংগঠনের উর্ধে। “সহিংস ও মারমুখী ছাত্র রাজনীতির কড়াল গ্রাস থেকে ছাত্র সমাজকে মুক্ত করতে আরো সোচ্চার ভূমিকা পালন করতে হবে। প্রধান বক্তা তার আলোচনা শেষে ২০২০ সেশনের খানজাহান আলী থানার নব কমিটি ঘোষনা করেন। কমিটিতে থানা সভাপতি রিয়াজ হাওলাদার, সহ-সভাপতি মুহা. হাসিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মাহতাব উদ্দীনের নাম ঘোষনা করা হয়।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর প্রচার সম্পাদক মুহাঃ তরিকুল ইসলাম কাবীর, ইশা ছাত্র আন্দোলন নগর সহ-সভাপতি আব্দুস সালাম জায়েফ, সাধারণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ইসলাম আবীর, অর্থ সম্পাদক এম এম মাহদী হাসান, ইসলামী আন্দোলন নেতা মাওলানা সিরাজুল ইসলাম, খায়রুল আলম, লুৎফর রহমান, আমজাদ হোসেন, মাষ্টার মঈন উদ্দীন, শিমুল হাওলাদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুহাঃ ইয়াছিন, আব্দুল্লাহ ইমরান, রাকিবুল ইসলাম, ওমর ফারুক, আল মাহমুদ, তৌফিকুল ইসলাম রাজ, মাসুম বিল্লাহ, তানভীর হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।