সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সরকারকে দ্রুত সরতে বললেন ড. কামাল | চ্যানেল খুলনা

সরকারকে দ্রুত সরতে বললেন ড. কামাল

চ্যানেল খুলনা ডেস্কঃ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পরও আমাদের সুষ্ঠু নির্বাচনের কথা বলতে হয়। আগের রাতের ভোটে নির্বাচিত হয়ে তারা যদি ভাব করে তারা ক্ষমতার মালিক। তাহলে তাদেরকেও (সরকার) থাকতে দেয়া হবে না। সরকারকে দ্রুত সরে গিয়ে নির্বাচন দেওয়ার আহ্বানও জানান তিনি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় গণফোরাম সভাপতি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলার প্রত্যেক গ্রামে শহীদের সংখ্যা কম নয়। এরা কেন জীবন দিয়েছিল। সবাই যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল কি এ জন্য?

জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, বিকল্পধারার সভাপতি অধ্যাপক ড. নুরুল আমিন ব্যাপারী, জেএসডির সহ-সভাপতি তানিয়া রব প্রমূখ বক্তব্য রাখেন।

 

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জনগণের দাবি না মানলে আট দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।