সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবির ইউআরপি ডিসিপ্লিনের কর্মকর্তা নূরুল আমীনের পিতার মৃত্যুতে উপাচার্যের শোক | চ্যানেল খুলনা

খুবির ইউআরপি ডিসিপ্লিনের কর্মকর্তা নূরুল আমীনের পিতার মৃত্যুতে উপাচার্যের শোক

খবর বিজ্ঞপ্তিঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের সেকশন অফিসার মোঃ নূরুল আমীনের পিতা মোঃ আশ্রাফ আলী গতকাল আসরবাদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র এবং ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল সোয়া ৯টায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নড়াইর চর গ্রামের মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের সেকশন অফিসার মোঃ নূরুল আমীনের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক
বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড.
উক্তম কুমার মজুমদার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দস, সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. কাজী সাইফুল ইসলামসহ ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুরূপ শোক প্রকাশ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

নারী শিক্ষায় মহীয়নী বেগম খালেদা জিয়ার অভূতপূর্ব অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে

কেএমপি কমিশনারের সঙ্গে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।