সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ | চ্যানেল খুলনা

হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

খবর বিজ্ঞপ্তিঃ খুলনা ৫নং মাছ ঘাট এলাকা থেকে হারিয়ে যাওয়া শিশু ইমরান জোমাদ্দার (১১) খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাব্বিরুল ইসলাম তুলে দিয়েছেন মায়ের কোলে।এ বিষয়ে বুধবার সন্ধায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাব্বিরুল ইসলাম সাংবাদিকদের জানান, বুধবার সকালে খালিশপুর এলাকায় শিশু ইমরান এলোপাতাড়ি হাঁটতে থাকলে আমার নজরে আসে। তার কাছে ঠিকানা জিজ্ঞাসা করলে,তার বাবার নাম মান্নান জোমাদ্দার, বাড়ি বাগেরহাট শরনখোলা এলাকা থেকে এসেছে, আত্মীয়ের বাড়িতে চিকিৎসার জন্য। আর কিছু বলতে পারে না।ইমরানকে তার হেফাজতে রেখেই পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে বুধবার সন্ধ্যায় শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কেএমপি খালিশপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ তারিক রহমান ও খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাব্বিরুল ইসলাম।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।