সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ব্যবস্থার বদল ছাড়া দুর্নীতির সর্বগ্রাসী আক্রমন বন্ধ করা যাবে না : মেনন | চ্যানেল খুলনা

খুলনায় ওয়ার্কার্স পার্টির সম্মেলন

ব্যবস্থার বদল ছাড়া দুর্নীতির সর্বগ্রাসী আক্রমন বন্ধ করা যাবে না : মেনন

চ্যানেল খুলনা ডেস্কঃ ব্যবস্থার বদল ছাড়া দুর্নীতির সর্বগ্রাসী আক্রমন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কমরেড রাশেদ খান মেনন। তিনি বলেছেন, সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হলেও দুর্নীতি এখন স্বর্বগ্রাসী রূপ নিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সাময়িক অভিযান কিছু চমক সৃষ্টি করছে। এই দুর্নীতি সমূলে বিনাশ করতে হবে।
গতকাল শনিবার বিকালে খুলনার শহীদ হাদিস পার্কে ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা ও মহানগর সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মেনন বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। কোন অজুহাতেই দুর্নীতিগ্রস্তদের ছাড় দেয়া যাবে না।
পার্টির খুলনা জেলা সভাপতি কমরেড শেখ সহিদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য প্রফেসর ড. সুশান্ত দাস, ইকবাল কবির জাহিদ। বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য দীপংকর সাহা দিপু, জেলা সাধারণ সম্পাদক মিনা মিজানুর রহমান, আনসার আলী মোল্লা, দেলোয়ার উদ্দিন দিলু, শেখ মফিদুল ইসলাম, এস এম ফারুক উল ইসলাম প্রমুখ।
ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মেনন রাষ্ট্ররাত্ত পাটকলের দুরাবস্থা তুলে ধরে বলেন, বিজেএমসি পাটকলে মজুরি কমিশন বাস্তবায়ন না করে পাটকল শ্রমিক ও পাট শিল্পের প্রতি এক দুষমনি আচরণ করা হচ্ছে। পাট শ্রমিকদের পিএফের টাকাও তারা পান না। অবসর সুবিধারতো প্রশ্ন নেই। এর মাধ্যমে সরকারি পাটকলগুলোকে ধ্বংসের দিকে ঠেলা দেয়া হচ্ছে। অথচ শেখ হাসিনার সরকার বন্ধ পাটকল চালু ও পাটশিল্প রক্ষার প্রতিশ্রুতিব্ধ। কতিপয় অধস্তন কর্মকর্তাদের পরিকল্পিত চক্রান্তে এ শিল্প ধ্বংস করা হচ্ছে।
সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, উন্নয়নের পাশাপাশি ধন বৈষ্যম হ্রাস করার জন্য সরকারের প্রতি দাবি জানান। একই সাথে ওয়ার্কার্স পার্টির ২১ দফার ভিত্তিতে বাম বিকল্প শক্তি গড়ে তোলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হলেন রেজাউল করিম বাদশা

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।