সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় বসুন্ধরা সিমেন্টের বাড়ি নির্মাণ বিষয়ক কর্মশালা | চ্যানেল খুলনা

খুলনায় বসুন্ধরা সিমেন্টের বাড়ি নির্মাণ বিষয়ক কর্মশালা

চ্যানেল খুলনা ডেস্কঃ দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা সিমেন্টের আয়োজনে খুলনায় স্থাপনা নির্মাণে সচেতনতা বৃদ্ধিতে “আমার বাড়ি, আমার নিরাপত্তা” শীর্ষক এক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় খুলনা ক্লাবে অয়োজিত এ কর্মশালায় ৫০ জন স্থানীয় বাড়িওয়ালা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্থাপনা নির্মাণ কৌশল, স্থাপনায় তথা বসতবাড়িতে অগ্নিনির্বাপণ, ভূমিকম্প প্রতি ব্যবস্থা ও ভূমিকম্প পরবর্তী করণীয় পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করা হয়।
মেসার্স আব্দুল রাজ্জাক আজিজ প্রোপ্রাইটার মো. আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী হামিদুল বারী, খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মো. রাশেদুল ইসলাম, স্থানীয় সুপরিচিত স্থপতি এবং প্রকৌশলীরা। বসুন্ধরা সিমেন্টের পক্ষে বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ার আবুল হাসান।
বক্তারা বলেন, ধারাবাহিক গুণগত মানের জন্য বর্তমানে দেশের সবচেয়ে আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, পদ্মা সেতু নদী শাসন প্রকল্প, পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোড , মেট্রো রেল প্রকল্প, ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প, পায়রা সেতু প্রকল্প, কালনা সেতু প্রকল্প, সাসেক রােড প্রকল্প, ভুলতা ফ্লাইওভার প্রকল্প, কালশী ফ্লাইওভার প্রকল্প, রূপসা রেল সেতু প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্পের মত বড় স্থাপনাগুলোতে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।
অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের পক্ষে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের এজিএম জিয়ারুল ইসলাম, খুলনা ডিভিশনের ডি এস আই মো. হাফিজুর রহমান, ডেপুটি ম্যানেজার মো সোহরাব হোসেন, খুলনা এরিয়ার এ এস এম মীর গাজ্জালী আহমেদ, ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ার আবুল হাসান ও বসুন্ধরা সিমেন্টের টেকনিক্যাল সাপোর্টসহ অন্যান্য কর্মকর্তারা।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।