
খুলনা মহানগরীতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এ সময় পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
কেএমপি মিডিয়া সেলের শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে ২৭ নভেম্বর কেএমপির আটটি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মোট ২১ জন অভিযুক্তকে গ্রেপ্তার এবং পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মহানগরীতে অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে কেএমপি।


