সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় মহান বিজয় দিবস উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ | চ্যানেল খুলনা

খুলনায় মহান বিজয় দিবস উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ

খুলনা জেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস, ২০২৬ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিসভা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন। এ দিনে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হবে। তিনি আরও বলেন, জাতীয় পতাকার সঠিক মাপ, রং ও পতাকাদণ্ডের নির্ধারিত মাপ সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে, যাতে সর্বস্তরে জাতীয় পতাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়। তিনি গল্লামারী স্মৃতিসৌধের যথাযথ রক্ষণাবেক্ষণ ও সংস্কারের লক্ষ্যে একটি স্থায়ী কমিটি গঠনের নির্দেশনা দেন। মহান বিজয় দিবস যথাযথ মর্যাদা, সৌন্দর্য ও ভাবগাম্ভীর্যের সাথে উদ্যাপনে তিনি উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় জানানো হয়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর প্রত্যুষে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। নগরীর সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। গুরুত্বপূর্ণ সড়ক ও ভবন জাতীয় পতাকা ও রঙিন পতাকা দ্বারা সজ্জিত ও আলোকসজ্জা করা হবে। ঐ দিন সকাল সাড়ে আটটায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং পরে বিভিন্ন বাহিনী ও শিক্ষার্থীদের সমন্বয়ে কুজকাওয়াজ অনুষ্ঠিত হবে।

১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। বিজয় দিবস উপলক্ষ্যে সরকারি শিশু সদন, হাসপাতাল, শিশু পরিবার, এতিমখানা, শিশু বিকাশ কেন্দ্রে ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বাদজোহর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা ও চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

সভায় ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।