সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ | চ্যানেল খুলনা

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঠিক পরিচর্যা, বিকাশ, শিক্ষা ও পুনর্বাসনে অভিভাবকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে খুলনায় অনুষ্ঠিত হয়েছে ‘প্যারেন্টিং ওয়ার্কশপ-২০২৬’। শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘উই শ্যাল ওভারকাম অর্গানাইজেশন’।

বিশেষজ্ঞ চিকিৎসক, সাইকোলজিস্ট এবং বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় অভিভাবকদের বাস্তব অভিজ্ঞতা, সমস্যা ও বিভিন্ন প্রশ্নের ভিত্তিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় অটিজম, এডিএইচডি/এডিডি, বাক্‌ ও ভাষাগত সমস্যা, বিকাশগত বিলম্ব এবং শারীরিক প্রতিবন্ধকতাসহ বিভিন্ন ধরনের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিচর্যা, আচরণ ব্যবস্থাপনা, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, থেরাপি, শিক্ষা ও দৈনন্দিন জীবনযাপনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন উই শ্যাল ওভারকাম অর্গানাইজেশনের চেয়ারম্যান শারমিন জাহান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু নিউরোলজি ও অটিজম বিশেষজ্ঞ ডা. মশিউর রহমান দীপু, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাইকোলজিস্ট ও শিশু মানসিক বিকাশ বিশেষজ্ঞ ডা. আবু সাঈদ এবং সিডিআরসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. স্বাধীনা ইয়াসমিন।

কর্মশালায় বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়নে শুধু থেরাপি বা চিকিৎসাই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে পরিবারের সচেতনতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি শিশুর নিজস্ব সম্ভাবনাকে বিকশিত করতে পরিবার ও সমাজের মধ্যে সচেতনতা তৈরি করা প্রয়োজন।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের কল্যাণে ভবিষ্যতেও সচেতনতামূলক কর্মসূচি, প্রশিক্ষণ এবং বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাবিবুন নাহার, শায়লা পারভিন, নুর আলামিন, ফরিদা খাতুনসহ অনেকে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

খুলনায় ধারাবাহিক হত্যাকাণ্ড-চাঁদাবাজি, অপরাধ দমনে সাঁড়াশি অভিযান

খুলনায় ‘দুরন্ত উৎসব-২০২৭’, শুরু হয়েছে রেজিস্ট্রেশন

খুলনায় শুরু হলো ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা

‘নতুন কুঁড়ি’ তরুণদের ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরি করবে: রকিবুল ইসলাম

প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে নিউ মার্কেট ও বাস টার্মিনাল পরিদর্শনে কেডিএ চেয়ারম্যান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।