সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান | চ্যানেল খুলনা

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, অসৌজন্যমূলক আচরণ, দুপুরের খাবারের অজুহাতে দীর্ঘ সময় সেবা বন্ধ রাখা এবং উপপরিচালকের সময়মতো অফিসে না আসার অভিযোগে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে দুদকের বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিভিন্ন নথিপত্র ও সেবা কার্যক্রম পর্যালোচনা করেন দুদক কর্মকর্তারা।

অভিযান চলাকালে সেবা নিতে আসা কয়েকজন গ্রাহক তাঁদের ভোগান্তির কথা তুলে ধরেন। তাঁদের অভিযোগ, পাসপোর্ট করতে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করার অভিযোগও করেন কয়েকজন। এ ছাড়া অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের শিকার হওয়ার কথাও জানান তাঁরা।

গ্রাহকদের ভাষ্য, দুপুরের খাবারের কথা বলে প্রায় দুই ঘণ্টা সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়। এতে দূরদূরান্ত থেকে আসা মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালকের সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়ার অভিযোগও করেন সেবাপ্রার্থীরা।

এদিকে দুদকের অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

অভিযানের বিষয়ে দুদকের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদার বলেন, অভিযোগগুলো যাচাই করা হচ্ছে। অভিযানে সংগ্রহ করা তথ্য ও নথিপত্র দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেগুলো পর্যালোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও অফিসের কার্যক্রম পরিচালনা করছেন। তাঁর দাবি, অফিসের ভেতরে অনিয়মের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করে সাধারণ মানুষকে হয়রানি করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, অফিসের বাইরে কেউ এ ধরনের অপকর্মে জড়িত থাকলে তার দায় প্রতিষ্ঠান নেবে না। তবে অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি বা অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের নেতাসহ আটক ২

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার ঘটনায় বিষ বিক্রেতাসহ গ্রেপ্তার ৩

ফকিরহাটে বসতবাড়িতে আগুন, নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবেশীর মৃত্যু

সুন্দরবনে বনদস্যু ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে চার জেলে উদ্ধার

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।