সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেসিসি ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর টিপু ঢাকায় আটক | চ্যানেল খুলনা

কেসিসি ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর টিপু ঢাকায় আটক

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক প্যানেল মেয়র ও ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আকবর টিপুকে ঢাকা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শনিবার বিকেলে ঢাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খুলনা মহানগর গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

টিপুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সাদা পোশাকধারী ব্যক্তিরা তাঁকে বাসা থেকে তুলে নিয়ে যান। পরে খুলনা অঞ্চলের বিভিন্ন সহিংসতা ও নাশকতা মামলার আসামি হিসেবে তাঁকে আটক করার কথা পরিবারকে জানানো হয়।

আলী আকবর টিপু ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর খুলনা ছেড়ে পালিয়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন।

২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর খুলনা থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপনে থাকেন এবং ফেসবু‌কে নানা পোস্ট দি‌য়ে দলীয় পলাতক কর্মী‌দের উজ্জী‌বিত ও সংগ‌ঠিত করছিলেন বলে অভিযোগ পুলিশের।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

খুলনায় পুলিশ পরিদর্শককে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

খুলনায় বিশ্ব শিশু সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।