সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ৩০ লাখ টাকা চাঁদা দাবির পর রেস্তোরাঁয় গুলি, নিরাপত্তা জোরদার | চ্যানেল খুলনা

খুলনায় ৩০ লাখ টাকা চাঁদা দাবির পর রেস্তোরাঁয় গুলি, নিরাপত্তা জোরদার

খুলনায় ৩০ লাখ টাকা চাঁদা দাবির হুমকিতে বন্ধ থাকা একটি রেস্তোরাঁ পুলিশের আশ্বাসে চালুর কয়েক ঘণ্টার মধ্যেই গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে নগরের সোনাডাঙ্গা থানার গাজী মেডিকেল কলেজের সামনে পালংকি রেস্তোরাঁ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হননি। ঘটনার পর রেস্তোরাঁটিতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

রেস্তোরাঁর মালিক আশিকুর রহমান আশিকের অভিযোগ, সোমবার রাতে শীর্ষ সন্ত্রাসী ‘বি কোম্পানি’র বাহিনীপ্রধান গ্রেনেড বাবুর পরিচয়ে তাঁর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অপারগতা জানালে রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে তাঁরা রেস্তোরাঁ বন্ধ করে দেন।

মঙ্গলবার সকালে সোনাডাঙ্গা থানা-পুলিশ মালিকের কাছ থেকে চাবি নিয়ে রেস্তোরাঁটি খুলে দেয়। কর্মীদেরও কাজে যোগ দিতে ফোন করা হয় বলে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়। তবে বিকেলে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত রেস্তোরাঁ লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। একটি গুলি রেস্তোরাঁর কাচ ভেদ করে বেরিয়ে যায়। পরে ফোন করে মালিককে গুলি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।

রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, গত এক মাসে চাঁদার দাবিতে প্রায় ১৫ দিন প্রতিষ্ঠানটি বন্ধ রাখতে হয়েছে। ‘বি কোম্পানি’র সদস্য পরিচয়ে কয়েকজন ফোনে চাঁদা দাবি করে আসছিলেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। রেস্তোরাঁটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করা হচ্ছে।

এদিকে গত এক মাসে খুলনায় চাঁদার দাবিতে দুটি ক্লিনিকসহ কয়েকটি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও হুমকির অভিযোগ উঠেছে। গত ২৪ অক্টোবর সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের পর ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ ওঠে। পরদিন একই প্রতিষ্ঠানের আরেক শাখায় অস্ত্র নিয়ে মহড়া ও চিকিৎসক-কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া যায়। ৭ নভেম্বর অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া চয়নিকা ফার্মেসি, মল্লিক ফার্মেসি ও একটি ইলেকট্রনিকস দোকানে চাঁদার দাবিতে হুমকির অভিযোগ রয়েছে।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানান, বিভিন্ন ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। চাঁদার হুমকির শিকার প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মালিকেরা মামলা না করলেও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

নাশকতার পরিকল্পনা: খুলনার বিএল কলেজের দুই শিক্ষককে ওএসডি

খুলনায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

খুলনায় আইন লঙ্ঘনের দায়ে ৫৯টি ইজিবাইকসহ ৮৫ যানবাহন আটক

শিক্ষানবিশ ১২ সহকারী পুলিশ সুপারের কেএমপি হেডকোয়ার্টার্স পরিদর্শন

খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর, চাঁদা দাবির অভিযোগ

খুলনায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২৩ জন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।