সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় পুলিশ পরিদর্শককে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই | চ্যানেল খুলনা

খুলনায় পুলিশ পরিদর্শককে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

খুলনায় শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শককে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিশেষ অভিযান শেষে রিকশায় পুলিশ ক্লাবে ফেরার পথে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তারা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তার দুই হাতের কবজির ওপর চাপাতি দিয়ে আঘাত করে।

আহত শাহ আলমকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিশ্ব শিশু সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সেনহাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী সাদ্দামের প্রচেষ্টায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।