
বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ মারা গেছেন। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত পাল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজীব আল রশিদের মৃত্যু হয়েছে।
জানা গেছে, বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজীব আল রশিদের জানাজা বাদ জোহর খুলনার আইচগাতিতে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক মেয়ে রেখে গেছেন।


