সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুমেকে স্বাচিপ নেতাকে দায়িত্ব দেওয়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি | চ্যানেল খুলনা

খুমেকে স্বাচিপ নেতাকে দায়িত্ব দেওয়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান পদে অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. মো. জহিরুল হককে দায়িত্ব দেওয়ার প্রতিবাদে কর্মবিরতিতে গেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এই ঘটনায় স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে হাসপাতালে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জরুরি বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ঘোষণা দেন।

হাসপাতাল সূত্র জানায়, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আমানুল ইসলাম স্বাক্ষরিত গত ২৪ সেপ্টেম্বরের অফিস আদেশে বলা হয়, মেডিসিন বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ বি এম সাইফুল আলম আগামী ৩০ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। তার শেষ কর্মদিবসে মেডিসিন বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. মো. জহিরুল হকের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তাকে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই নিয়োগের প্রতিবাদে শনিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে জরুরি সভা করেন ইন্টার্ন চিকিৎসকরা। সভা শেষে তারা কর্মবিরতির ঘোষণা দেন।

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ- ডা. জহিরুল হক বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (স্বাচিপ) কেন্দ্রীয় নেতা ও আজীবন সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। একই সঙ্গে ২০২২ সালে এফসিপিএস (মেডিসিন) সম্পন্ন করার পর অল্প সময়ের মধ্যেই তাকে গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়।

তবে অভিযোগের বিষয়ে ডা. জহিরুল হকের তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানা যায়, কর্মবিরতির প্রভাব শনিবার দুপুর থেকেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দেখা যায়। দুপুরে মেডিসিন বিভাগের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসকদের নির্ধারিত স্থানে উপস্থিতি দেখা যায়নি। দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ৭ ও ৮ নম্বর ওয়ার্ডেও ইন্টার্ন চিকিৎসকদের চেয়ার-টেবিল ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। সার্জারিসহ অন্যান্য ওয়ার্ডেও কর্মবিরতির প্রভাব পড়েছে।

সূত্র আরও জানায়, হঠাৎ ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রোগী এবং স্বজনদের মধ্যে ভোগান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপের মধ্যে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন রোগীর স্বজনরা। তবে ইন্টার্নদের কর্মবিরতির মধ্যেও হাসপাতালের সরকারি চিকিৎসকরা নিয়মিত চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান বলেন, ডেঙ্গুর এই সময়ে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালে রোগীদের ভোগান্তি তৈরি হয়েছে। বিষয়টি দ্রুত সমাধান করা প্রয়োজন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

মানবাধিকার রক্ষায় সব এজেন্সিকে কঠোর হওয়ার আহ্বান কেসিসি প্রশাসকের

খুলনায় জুমার নামাজের সময় আ.লীগের ঝটিকা মিছিল, ধাওয়া দেন স্থানীয়রা

খুলনায় চিংড়ি পলাশের বাসা থেকে অস্ত্রসহ যুবক আটক

খুলনায় নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার গ্রেপ্তার ৩

খুলনায় আজমুল হত্যার আসামি গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।