সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার গ্রেপ্তার ৩ | চ্যানেল খুলনা

খুলনায় নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার গ্রেপ্তার ৩

খুলনার চাঞ্চল্যকর নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পৃথক অভিযানে খুলনা, পিরোজপুর ও বরিশাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সিরাজগঞ্জ সদর থানার গুনেরগাতি এলাকার মনোয়ার হোসেনের ছেলে মোঃ হাসনাত হাবিব রিফাত (৩০), হরিণটানা থানার খানজাহান নগর এলাকার লাল মিয়ার ছেলে তারেক হাসান ওরফে রুবেল (৩৫) এবং অভয়নগর উপজেলার ধূলগ্রাম সিদ্দিপাশা গ্রামের শিবপদ সরকারের ছেলে প্রতাপ সরকার।

জানা যায়, শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মোঃ হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আড়াইটায় পিরোজপুর জেলার নেছারাবাদ থানাধীন কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবির গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের খাজা হল গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে আটক করে। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হরিণটানা থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি প্রতাপ সরকারের অবস্থান নিশ্চিত করে ডিবি পুলিশের একটি দল। পরে মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল জেলার উজিরপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সুনির্দিষ্ট তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য প্রতাপকে নিয়ে খুলনার উদ্দেশে রওনা হয়েছে ডিবি পুলিশের দলটি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় আজমুল হত্যার আসামি গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

ভাত চুরির অভিযোগে পিটুনি, খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

খুলনায় ৪৪ লাখ টাকার মশার ওষুধে মরেনি ১৫% লার্ভা

প্রধানমন্ত্রীর নির্দেশে সুবিধা বঞ্চিতদের স্বাবলম্বী হতে সাহায্য করবে কেডিএ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।