সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার আসামি রিফাত গ্রেফতার | চ্যানেল খুলনা

খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার আসামি রিফাত গ্রেফতার

খুলনার হরিণটানা থানার চাঞ্চল্যকর শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মো. হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ২টার দিকে পিরোজপুরের নেছারাবাদ থানার কুড়িয়ানা-আদাবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রিফাত সিরাজগঞ্জ সদর থানার গুনেরগাতি এলাকার মনোয়ার হোসেনের ছেলে।

এসআরবি সূত্র জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আটক এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলায় জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, খুলনা ও এসআরবি-৮, বরিশালের একটি যৌথ দল নেছারাবাদে অভিযান চালায়। এ সময় আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রিফাতকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৬-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত আজমুল হত্যা ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতার রিফাতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার আসামি রিফাত গ্রেফতার

খুলনায় হোটেলকক্ষে যুবকের মরদেহ, কথিত স্ত্রী গ্রেপ্তার

খুলনায় মাদক ও জাল টাকাসহ পৃথক অভিযানে গ্রেপ্তার ২

খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ ডালিম গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।