সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভাত চুরির অভিযোগে পিটুনি, খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু | চ্যানেল খুলনা

ভাত চুরির অভিযোগে পিটুনি, খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

খুলনায় ভাত চুরির অভিযোগে আজমুল হোসেন ওরফে আযম (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে। শনিবার রাতে নিহতের বাবা কুতুব উদ্দিন বাদী হয়ে হরিণটানা থানায় হত্যা মামলাটি করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের খাজা খানজাহান আলী আবাসিক হলের পেছনে ইসলামনগর রোডের একটি চারতলা মেসে আযমকে মারধরের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

নিহত আজমুল হোসেন ওরফে আযম চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় শলুয়া গ্রামের কুতুব উদ্দিনের ছেলে। তিনি খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। মাত্র ১০ দিন আগে তিনি ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।

পরিবারের অভিযোগ, ভাত চুরির অভিযোগ তুলে আযমকে কয়েকজন মারধর করেন। একপর্যায়ে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। তবে ঘটনার প্রকৃত কারণ এবং কারা এতে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের বাবা কুতুব উদ্দিন এর আগে ছেলের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি কারও কাছে বিচার চাইবেন না; তবে তাদের পরিবার বিচার পাবে না—এমন আশঙ্কাও প্রকাশ করেন।

পুলিশ জানিয়েছে, মামলার আসামিদের গ্রেপ্তারে কার্যক্রম চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

খুলনায় ৪৪ লাখ টাকার মশার ওষুধে মরেনি ১৫% লার্ভা

প্রধানমন্ত্রীর নির্দেশে সুবিধা বঞ্চিতদের স্বাবলম্বী হতে সাহায্য করবে কেডিএ

খুলনায় শিশুদের বাজেট বরাদ্দ নিয়ে কেসিসির কর্মপরিকল্পনা সভা

খুলনার দৌলতপুরে যুবককে গুলি করে হত্যা

খুলনায় ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ২ কর্মী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।