সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনাকে মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী করার প্রত্যয় কেএমপির | চ্যানেল খুলনা

খুলনাকে মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী করার প্রত্যয় কেএমপির

খুলনা মহানগরীকে মাদক ও সন্ত্রাসমুক্ত নগরীতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ (পিপিএম-সেবা)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় খুলনা সার্কিট হাউসে জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের মতবিনিময় সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল এবং অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), অতিরিক্ত ডিআইজি (খুলনা রেঞ্জ), জেলা প্রশাসক, খুলনা জেলার পুলিশ সুপারসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব জেলা ও বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে স্বাস্থ্য, বিদ্যুৎ, বৃক্ষরোপণ, কৃষি ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ খুলনা মহানগরীতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আদালতে আসামিদের জবানবন্দি, মাদক রুট শনাক্তকরণ, মাদক ও অস্ত্র উদ্ধারে পুলিশের সফলতা এবং এ বিষয়ে চলমান কার্যক্রম তুলে ধরেন।

তিনি বলেন, ‘মাদক যে পরিবারের একজন সদস্যকে গ্রাস করে, সেই পরিবার একেবারে নিঃশেষ হয়ে যায়। ওই পরিবারে সুখ-শান্তি বলতে আর কিছু থাকে না। বিষয়টি অনুধাবন করে খুলনা মেট্রোপলিটন পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।’

সভায় তিনি খুলনা মহানগরীকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে কেএমপির চলমান কার্যক্রম আরও জোরদার করার কথা জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় মাদক ও চুরির অভিযোগে গ্রেপ্তার ৫

খুলনাকে মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী করার প্রত্যয় কেএমপির

ডেঙ্গু ওয়ার্ডে বেড ক্রয়ে কেসিসি’র কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতনের অর্থ প্রদান

খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

নারী শিক্ষায় মহীয়নী বেগম খালেদা জিয়ার অভূতপূর্ব অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে

খুলনায় বিভিন্ন অপরাধে চারজন গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।