সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
র‍্যাবের নতুন নাম এসআরবি, আজ থেকে শুরু কার্যক্রম | চ্যানেল খুলনা

র‍্যাবের নতুন নাম এসআরবি, আজ থেকে শুরু কার্যক্রম

নানা আলোচনা-সমালোচনার মধ্যেই ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন করে কার্যক্রম শুরু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন বাহিনীর প্রধান আহসান হাবীব পলাশ।

তিনি বলেন, ‘এসআরবি নামে গেজেট হয়েছে। আমরা র‍্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নাম দিয়ে আজ থেকে সব কাজ শুরু করেছি।’

এদিকে বুধবারের সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রেও নতুন নামের লোগো ব্যবহার করেছে বাহিনীটি। লোগোতে র‍্যাবের পরিবর্তে লেখা হয়েছে ‘এসআরবি বাংলাদেশ’। তবে লোগোর নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি। বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন লোগো ব্যবহার করতে দেখা গেছে।

আগের র‍্যাবের ওয়েবসাইটেও লোগো পরিবর্তন করা হয়েছে। ওয়েবসাইটে বড় করে ‘এসআরবি’ লেখা এবং নতুন লোগো যুক্ত করা হয়েছে। তবে ওয়েবসাইটের ইউআরএল ঠিকানা আগেরটিই রাখা হয়েছে।

এর আগে বিরোধী দলের আপত্তির মধ্যেই গত ১০ সেপ্টেম্বর র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়। মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর আইনটি কার্যকর হয়। এর পরদিনই নতুন নামে কার্যক্রম শুরু করল বাহিনীটি।

২০০৪ সালের ২৬ মার্চ বিএনপি-জামায়াত জোট সরকারের সময় র‍্যাব গঠন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটির বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি পরবর্তী সময়ে বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। এসব অভিযোগের পর বিভিন্ন মহল থেকে র‍্যাব বিলুপ্তির দাবিও জানানো হয়।

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র‍্যাব এবং বাহিনীটির সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১০ ডিসেম্বর বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কারবিষয়ক কমিটি র‍্যাব বিলুপ্ত করার দাবি জানায়। পরে র‍্যাবকে বিলুপ্ত না করে এর কাঠামো ও কর্মপরিধি পুনর্বিন্যাস করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুন কাঠামোয় কার্যক্রম চালু করা হলো।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন

‘গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ’: রাষ্ট্রপতি

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

রবি-বোরো মৌসুমে চাহিদার চেয়ে ১৫.৮৪ লাখ টন বেশি সার প্রস্তুত

নিহত দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।