সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার | চ্যানেল খুলনা

ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার

ভারতসহ বিশ্বের সব রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তবে এ সম্পর্ক পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, বাংলাদেশের ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে ভারত থেকে তেমন উৎসাহ দেখা যায়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যথাযথ মর্যাদা দিয়ে ভারত আমন্ত্রণ জানায়নি। অন্যদিকে ভারতের সরকার পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রীকে দেশটিতে আশ্রয় দিয়েছে এবং সেখানে বসে তাঁকে রাজনীতি করার সুযোগ দিয়েছে, যা কাম্য নয়।

তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা প্রয়োজন। তবে ভারতও যে কাঙ্ক্ষিত সুসম্পর্ক চায়, সেটি বর্তমানে দৃশ্যমান নয়।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুই দেশের মধ্যে বর্তমানে কেবল কূটনৈতিক পর্যায়ে কথাবার্তা হচ্ছে। আশা করি, ভারত ও বাংলাদেশের মধ্যে ভালো প্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় থাকবে এবং তা হবে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে স্পিকার বলেন, একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের বিদায় হয়েছে। এরপর প্রায় দুই বছর অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ বিএনপিকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছে। নতুন সরকারের বয়স মাত্র সাত মাস।

তিনি আরও বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কারণে দেশের প্রতিটি স্তর ও বিভিন্ন ক্ষেত্রে ধস নেমেছে। হত্যা, খুন, গুম, অর্থপাচার ও দুর্নীতিতে তারা রেকর্ড করেছে। দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। এ পরিস্থিতি থেকে দেশকে উন্নয়নের পথে ফিরিয়ে আনতে সময় প্রয়োজন। মাত্র সাত মাসে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তারপরও নতুন সরকার উন্নয়নের কাজ শুরু করেছে।

স্পিকার বলেন, সরকারি দল ও বিরোধী দল সংযত হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করলে দীর্ঘ ১৭ বছরের বঞ্চনা থেকে দেশ ও জনগণ মুক্তি পাবে। জুলাই সনদ বাস্তবায়নে সরকারি দল ও বিরোধী দল উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধান সংস্কারের কাজ শেষ হলে এর কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে।

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশের জনগণ এখন বাক্‌স্বাধীনতা ফিরে পেয়েছে। আওয়ামী লীগ আমলে সত্য কথা বলা সম্ভব ছিল না। সত্য কথা বলার কারণে অনেককে ক্রসফায়ারে জীবন দিতে হয়েছে এবং বহু মানুষ গুমের শিকার হয়েছেন। বিএনপির সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ও পারভেজও সত্য কথা বলার কারণে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।

মতবিনিময় সভায় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্যসচিব রাইসুল আলমসহ সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: প্রতিমন্ত্রী

‘শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী’: স্পিকার

‘দেশ পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না’: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।