সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ভাঙ্গারি ব্যবসায়ী আশিকুরকে লক্ষ্য করে গুলি | চ্যানেল খুলনা

খুলনায় ভাঙ্গারি ব্যবসায়ী আশিকুরকে লক্ষ্য করে গুলি

খুলনায় হত্যার উদ্দেশ্যে ভাঙ্গারি ব্যবসায়ী আশিকুর রহমানকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে তিনি প্রাণে বেঁচে যান।

বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে সদর থানার বাগমারা এলাকায় গুলির ঘটনাটি ঘটে। ঘটনার পরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ব্যবসায়ী আশিক ৮৪, শের এ বাংলা রোড হাজী বাড়ির মোড়ের সিদ্দিকুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে বাগমারা মেইন রোডে মা মোটরসের মালিক তরিকুল ইসলাম অনিকের দোকানে বসে কথা বলছিল ভাঙ্গারি ব্যবসায়ী আশিক। এর কিছুক্ষণ পরে আশিককে লক্ষ্য করে দুই যুবক এসে গুলি করে। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলে প্রাণে বেঁচে যায় সে। এরপর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। গুলির বিষয়টি জানার চেষ্টা করছি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় ভাঙ্গারি ব্যবসায়ী আশিকুরকে লক্ষ্য করে গুলি

খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

খুলনায় মাইকে ঘোষণা দিয়ে ২ মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনায় ‘বি কোম্পানি’র নামে চাঁদাবাজি, চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।