চট্টগ্রামে জন্মাষ্টমী মহোৎসবের ধর্মমহাসম্মেলনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার কোনো বিশেষ গোষ্ঠী বা ধর্মের জন্য কাজ করছে না। মসজিদে যে অনুদান দেওয়া হচ্ছে, মন্দিরেও একই অনুদান দেওয়া হচ্ছে। একইভাবে ইমামদের যে সহায়তা দেওয়া হয়েছে, পুরোহিতদেরও তা দেওয়া হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের জেএমসেন হল প্রাঙ্গণে আয়োজিত ধর্মমহাসম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সব ধর্ম ও গোষ্ঠীর কথা মাথায় রেখে সরকার নীতিমালা প্রণয়ন করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে গত ছয় মাসে গুণগত পরিবর্তন এসেছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবে এবং সমঅধিকার ভোগ করবে। কোনো গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়া হবে না, আবার কাউকে ছোট করেও দেখা হবে না।
অনুষ্ঠানে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, ভারতীয় সহকারী হাইকমিশনার হরিশ কুমারসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন। আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর জেএমসেন হলে দুই দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে।
মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী